যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের ‘পিয়ার ৩৯’ প্রদর্শনীতে তুলে ধরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি করেছে ‘চনকারস’ নামের একটি বিশালাকার সি-লায়ন। প্রায় ২০০০ পাউন্ড ওজনের এই সামুদ্রিক প্রাণীটি প্রকাশ্যে আসতেই দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে।
বিস্ময়কর ও চমকপ্রদ তথ্য পরিবেশনকারী ‘রিপলি’স বিলিভ ইট অর নট!’-এর সূত্রে প্রাণীটির এই জনপ্রিয়তার বিষয়টি সামনে আসে।