খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন, ১৪৩৩
advertisement

নেশনস লিগে ফ্রান্সের পয়েন্ট ভাগাভাগি ইতালির সঙ্গে

BANGLARGORJON
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নেশনস লিগে ফ্রান্সের পয়েন্ট ভাগাভাগি ইতালির সঙ্গে

উয়েফা নেশনস লিগে আজ সেন্ত-দেনিসের মাঠে অনুষ্ঠিত লড়াইয়ে ফ্রান্স ও ইতালির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলার দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় মাইকেল ওলিসের চমৎকার লক্ষ্যভেদে শুরুতে এগিয়ে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। তবে ফরাসিদের এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি; ৬৮ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি বল জালে জড়িয়ে ইতালিকে সমতায় ফেরান।

ম্যাচের অন্তিম মুহূর্তে দায়েত উপামেকানো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলে ফ্রান্স ১০ জনের দলে পরিণত হয়। বিপক্ষ দলের একজন কম থাকার সেই সুযোগ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয় ইতালি। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুই দল।

advertisement
advertisement

ট্রাম্পের চাপে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল সরবরাহে সম্মত জি-৭

BANGLARGORJON
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ট্রাম্পের চাপে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল সরবরাহে সম্মত জি-৭

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে নিজেদের জরুরি তহবিল থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। শুক্রবার জোটভুক্ত দেশগুলো এ বিষয়ে একমত হওয়ার পাশাপাশি জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো যাতে নিজেদের মজুত থেকে জ্বালানি ছাড়ে, সেজন্য আগে থেকেই জোর তাগিদ দিয়ে আসছিল ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছিল, ইউরোপ পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে। ইউরোপীয় দেশগুলো দিন দিন মার্কিন ডিজেলের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় এ ধরনের পদক্ষেপে সেখানে সরবরাহ ব্যবস্থায় চরম বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছিল। মূলত ইরানে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির যে মূল্যবৃদ্ধি ঘটেছে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই তা নিয়ন্ত্রণে আনতেই ট্রাম্পের এই তোড়জোড়। এর পূর্বে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নেতৃত্বে গত মার্চেও জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল সরবরাহের পদক্ষেপ নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান—এই সাত দেশকে নিয়ে গঠিত জি-৭ শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানায়, অতীতে বাস্তবায়িত প্রতিশ্রুতিগুলোকে বিবেচনায় নিয়ে আইইএর কাঠামোর আওতায় সমন্বিতভাবে ১০ কোটি ব্যারেল ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে। অবিলম্বে এ প্রক্রিয়া চালু হয়ে আগামী চার মাস পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আগামী ২০ দিনের ভেতর উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে। তবে ঘোষিত ১০ কোটি ব্যারেলের মধ্যে ঠিক কী পরিমাণ অপরিশোধিত তেল আর কতটা ডিজেল থাকবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে চাহিদা অনুযায়ী বাড়তি ডিজেল ছাড়ার বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই আইইএর একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জ্বালানির বাজার নিয়ন্ত্রণে ট্রাম্পের এই জোর তৎপরতার মধ্যেই রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, তাঁর জনপ্রিয়তা কমে ৩২ শতাংশে নেমে এসেছে, যা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে সর্বনিম্ন। গত ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পরিচালিত ওই জরিপ অনুসারে, জীবনযাত্রার ব্যয়ভার সামাল দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাত্র ১৭ শতাংশ মার্কিন নাগরিক, যেখানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য সিংহভাগ জনগণই ট্রাম্পকে দায়ী করছেন।

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বিশু সাহা
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভিতরে অজ্ঞাত ব্যক্তির লাছের সন্ধান মিলেছে.........

ময়মনসিংহ সদর বেগুন বাড়ির স্লুইসগেট এলাকা থেকে ড্রামের ভেতরে বস্তাবন্দী অবস্থায় যে লাশটি পাওয়া গিয়েছিল সে একজন পেশায় স্বর্ণের কারিগর এবং ময়মনসিংহ আঠার বাড়ি বিল্ডিং একটি জুয়েলারি দোকানে কারিগরি হিসেবে কর্মরত ছিলেন। নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) পিতা মৃত্যু: রমেন্দ্র চন্দ্র সূত্রধর, পোস্টমর্টেমের সময় নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মাথায় ও বুকে কূপের আঘাত ছিল বলে জানায় পুলিশ। অন্য একটি  সূত্র থেকে জানা যায়, জুয়েলারি কারিগরি পেশার পাশাপাশি পার্টনার হিসেবে অটো রিক্সা বাইকের ব্যবসাও করতেন তিনি। স্থায়ী ঠিকানা ত্রিশাল হলেও সে স্টেডিয়ামের পিছনে বাড়ি করে পরিবারের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে  বসবাস করতেন বলে জানা যায়।